সরকারি প্রাথমিকের নাম সংশোধনের প্রস্তাব পাঠানোর নির্দেশ নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে বা পরে বেসরকারি/ রেজিস্টার্ড/ কমিউনিটি/ সংলগ্ন ইত্যাদি বিডির ধরণের অপ্রয়োজনীয় শব্দ অন্তর্ভুক্ত রয়েছে। লেখা, পড়া ,বলা ও যোগাযোগের সুবিধার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ সহজবোধ্য ও সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়।
এমতাবস্থায়, তাঁর আওতাধীন সরকারি প্রাথধিক বিদ্যালয়ের নামের আগে বা পরে যেসব অপ্রয়োজনীয় ও সামঞ্জস্যহীন শব্দ রয়েছে তা এসএমসির সভার আলোচনা করে শ্রুতিমধুর ও সহজবোধ্য নাম সম্বলিত সংশোধনীর প্রস্তাব আগামী ২৮ নভেম্বরের মধ্যে আবশ্যিকতাবে প্রেরণের জনা অনুরোধ করা হলো।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
