মাধ্যমিক

প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরেক প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ!

চট্টগ্রামঃ জেলার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে (বছরের মাঝামাঝি জুন মাস শেষে লটারিবিহীন) শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ ওঠেছে। গত মঙ্গলবার (২০ জুন) বিকেলের দিকে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগ করেন। …

বিস্তারিত পড়ুন

জুলাই থেকে মাধ্যমিকের ২০ শিক্ষকের বেতন বন্ধ হচ্ছে

যশোরঃ জেলার মাধ্যমিক পর্যায়ের ২০ শিক্ষকের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী জুলাই মাসের এমপিওতে জাল সনদে চাকরি করা এসব শিক্ষকের বেতন বন্ধ হতে যাচ্ছে। ইতোমধ্যে যেসব বিদ্যালয়ে জাল সার্টিফিকিটে চাকরি করা শিক্ষকরা চিহ্নিত হয়েছেন। চাকরিচ্যুত হতে যাওয়া ২০ শিক্ষক হচ্ছেন চৌগাছার মাকাপুর বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের মুসলিমা খাতুন, গরিবপুর আদর্শ …

বিস্তারিত পড়ুন

মহেশপুরে স্কুলের সামনেই প্রার্থীর বিষপান

ঝিনাইদহঃ জেলার মহেশপুরের জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ঝাড়ুদার পদে চাকরি দেওয়ার প্রলোভনে আলমগীর হোসেনের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি মইদুল ইসলাম ও প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে। পরে ঢাকার অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই চাকরিপ্রত্যাশী যুবক। তিনি গোপালপুর গ্রামের খোকন …

বিস্তারিত পড়ুন

ইভটিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবদের মানববন্ধন

পাবনাঃ ছাত্রীদের উত্যক্ত করায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানবন্ধন করেছে পাবনার চাটমোহর উপজেলার পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার (২৪ জুন) দুপুর ১টার দিকে বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের ২ শতাদিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক অংশ নেন। এ সময় উত্ত্যক্তকারী পাচুড়িয়া গ্রামের …

বিস্তারিত পড়ুন

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায়!

রফিকুল আলম বকুল,, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জেলার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেনের সভাপতিত্বে এবং …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত

চাঁদপুরঃ জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে অবস্থিত লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও প্রবেশপত্রের নাম করে ১০০০/১৫০০ টাকা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী গত ১৯শে জুন স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসছে বড় নিয়োগ

ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসছে বড় নিয়োগ। সারাদেশে নিয়োগ দেওয়া হবে দুই হাজার শিক্ষক। সব সরকারি বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্য তালিকা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ঈদের পর এ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগস্টে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে শুরু করা হবে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘এমপিও’ বিক্রি হয় যেখানে!

সিলেটঃ হবিগঞ্জ সদরের বেসরকারি পইল হাই স্কুলের শিক্ষক মো. নুরুল হুদা এমপিওভুক্ত হওয়ার আবেদন করেছিলেন প্রায় চার বছর আগে। তাঁর আবেদনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ প্রথম দফায় বাতিল করে দেন। পরে আর্থিকভাবে ‘ম্যানেজ’ হয়ে একই ব্যক্তির আবেদন দ্বিতীয় দফায় অনুমোদন করেন। প্রথম …

বিস্তারিত পড়ুন

পাঁচ লাখ টাকার বিনিময়ে গোপনে সভাপতি বানালেন প্রধান শিক্ষক

পটুয়াখালীঃ জেলার দুমকিতে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ লাখ টাকার বিনিময়ে গোপনে গঠিত পকেট কমিটি বাতিল, নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অভিভাবকসহ স্থানীয় জনতা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে …

বিস্তারিত পড়ুন

১০ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বরখাস্ত হলেন মাধ্যমিক শিক্ষক

জয়পুরহাটঃ  সন্তান না হওয়ার অজুহাতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে করার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর বয়স্ক ধর্ম শিক্ষক আব্দুল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি ও বিরূপ সমালচনার ঝড়। এরপরেই সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং …

বিস্তারিত পড়ুন