ঝিনাইদহঃ জেলার মহেশপুরের জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ঝাড়ুদার পদে চাকরি দেওয়ার প্রলোভনে আলমগীর হোসেনের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি মইদুল ইসলাম ও প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে।
পরে ঢাকার অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই চাকরিপ্রত্যাশী যুবক। তিনি গোপালপুর গ্রামের খোকন মণ্ডলের ছেলে। বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলমগীর। এর আগে বৃহস্পতিবার বিকালে ওই স্কুলের সামনে বিষপান করেন তিনি।
আলমগীর হোসেনের বড় ভাই আসাদ মণ্ডল বলেন, বাবা খোকন মণ্ডল ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্যদের একজন। ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক ঝাড়ুদার পদে চাকরি দেওয়ার আশ্বাসে আট লাখ টাকা দাবি করেন ছোট ভাই আলমগীর হোসেনের কাছে। সেই আশ্বাসে ভিটা-বাড়ির পাঁচ শত জমি বিক্রি করে সাড়ে ছয় লাখ টাকা তুলে দেন তাদের হাতে। শনিবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য করা হলে হঠাৎ করে সভাপতি মইদুল ইসলাম ও প্রধান শিক্ষক মতিয়ার রহমান চাকরি পাইয়ে দিতে পারবেন না অস্বীকৃতি জানালে আলমগীর হোসেন স্কুলের সামনে বিষপান করেন।
আর এ কারণে শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, পরীক্ষার্থীদের মধ্যে একজন বিষপান করেছে যে কারণে শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে তার কাছ থেকে কোন টাকা লেনদেনের ব্যাপারে কিছুই জানা নেই।
ম্যানেজিং কমিটির সভাপতি মইদুল ইসলাম বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আলমগীর হোসেন আবেদন করেছেন। তবে তার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
