জুলাই থেকে মাধ্যমিকের ২০ শিক্ষকের বেতন বন্ধ হচ্ছে

যশোরঃ জেলার মাধ্যমিক পর্যায়ের ২০ শিক্ষকের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী জুলাই মাসের এমপিওতে জাল সনদে চাকরি করা এসব শিক্ষকের বেতন বন্ধ হতে যাচ্ছে। ইতোমধ্যে যেসব বিদ্যালয়ে জাল সার্টিফিকিটে চাকরি করা শিক্ষকরা চিহ্নিত হয়েছেন।

চাকরিচ্যুত হতে যাওয়া ২০ শিক্ষক হচ্ছেন চৌগাছার মাকাপুর বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের মুসলিমা খাতুন, গরিবপুর আদর্শ বিদ্যালয়ের নাজমা পারভীন, রোজিনা খাতুন ও যতীন্দ্রনাথ মণ্ডল, মণিরামপুরের ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইলিয়াস কাঞ্চন, অভয়নগরের এস আর সুভরাড়া বানরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের পারভীন আফরোজ, চৌগাছার কলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম, মণিরামপুরের গোবিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের অর্পণা মণ্ডল ও কাজল কুমার পাল, অভয়নগরের আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের মরিয়ম খাতুন, সদর উপজেলার সম্মিলনী ইনস্টিটিউশনের বদরুল আলম, ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সুষমা শিরিনা নার্গিছ, সদর উপজেলার জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের আফরোজা খাতুন, তৃপ্তি রাণী ও রেশমা খাতুন, অভয়নগরের পোতপাড়া পাইকপাড়া ভুগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের আনিছুর রহমান, আব্দুল হামিদ টিএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটারের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, সদর উপজেলার দাইতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক মনিরুজ্জামান ও রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির রেহেনা বারী।

এই ২০ শিক্ষককে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে এক কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৫০৬ টাকা।

ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অধিদফতরের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। চাকরিচ্যুত শিক্ষকদের গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.