জয়পুরহাটঃ সন্তান না হওয়ার অজুহাতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে করার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর বয়স্ক ধর্ম শিক্ষক আব্দুল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি ও বিরূপ সমালচনার ঝড়। এরপরেই সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম সহকারী শিক্ষক ৫০ বছর বয়সী আব্দুর করিমের আগের স্ত্রীর সন্তান ছিলোনা। সেই অজুহাতে তিন মাস পূর্বে তার স্কুলের প্রায় ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন। তবে বিয়ের বিষয়টি শিক্ষক ও ছাত্রীর মধ্যে গোপন থাকলেও সম্প্রতি জানাজানি হয়। আর এ বিয়েকে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য ও সমালচনা।
এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করে ঐ শিক্ষকের স্কুলে প্রবেশে নিষিদ্ধের নির্দেশ দেয় এবং তাকে কেন সাময়িক বরখাস্ত করা হবেনা মর্মে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়। গত ২০ জুন সেই নোটিশের তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মোলামগাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাদ্দেক হোসেন বলেন, ব্যক্তির দায় প্রতিষ্ঠানের নয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ধর্ম শিক্ষক আব্দুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তার বিরূদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।
কালাই উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা তিথি বলেন, বাল্যবিয়ের অভিযোগে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
