রফিকুল আলম বকুল,, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জেলার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেনের সভাপতিত্বে এবং ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগামার আব্দুর রকিব, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম,হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাংনী সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সুপার আহসান হাবিব,হাড়াভাঙ্গা ফাজিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক,চাদপুর এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মিকুশিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক,জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন, মানিকদিয়া মাদ্রাসার সুপার আব্দুল কাদির।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দল করিম আসাদুজ্জামান রাজু আহমেদ, ও খুরশিদা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ আট বছর মীর হাবিবুল বাশার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে গত ২২ তারিখে তিনি অবসরে গেলেন।
শিক্ষকরা তাদের বক্তব্য মীর হাবিবুল বাশার কে একজন ডায়নামিক অফিসার, মাধ্যমিক পরিবারের একজন ভাল অভিভাবক ও তার বিভিন্ন কাজের প্রসংসা করেন। মীর হাবিবুল বাশার তার গাংনীতে চাকুরী জীবনের আট বছরের বিভিন্ন স্মৃতিচারন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
