পটুয়াখালীঃ জেলার দুমকিতে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ লাখ টাকার বিনিময়ে গোপনে গঠিত পকেট কমিটি বাতিল, নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অভিভাবকসহ স্থানীয় জনতা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় অর্ধশতাধিক অভিভাবকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক সহসভাপতি কাজী আব্দুল বারী, ছাত্র অভিভাবক রেজাউল হক রাজন, ইদ্রিস মোল্লাহ, হারুন মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, কোনো ধরনের তফসিল ঘোষণা না করেই গোপনে প্রধান শিক্ষক ৫ লাখ টাকার বিনিময়ে তার পছন্দের লোকজন নিয়ে পকেট কমিটি বানিয়েছেন এবং শুনেছি বশির নামের একজনকে সভাপতি করা হয়েছে। তাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণসহ অবৈধ কমিটি বাতিল করতে হবে।
স্কুল শিক্ষক শহিদুল ইসলাম বলেন, কমিটির বিষয়ে প্রধান শিক্ষক আমার সঙ্গে কোনো আলাপ করেনি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, শুনেছি কমিটি হবে তবে হয়েছে কিনা তা আমি জানি না।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্করের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, আমি নিজেই প্রিসাইডিং ছিলাম তবে আমাদের যতটুকু দায়িত্ব তা পালন করেছি তবে প্রধান শিক্ষক কি করেছেন তা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, অবৈধ পন্থায় কমিটি হয়ে থাকলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
