এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতসহ ৩ দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রোববার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের বাসে ও ক্যাম্পাসে র‍্যাগিংমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, জেলা ছাত্রকল্যাণ কমিটির নাম ব্যবহার করে শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। রোববার (১৫ জুন) সকাল ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেন ছাত্র …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি স্বাস্থ্য নির্দেশনা

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জারি করা হয়েছে। আজ রোববার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনামতে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। এ ছাড়া …

বিস্তারিত পড়ুন

কুয়েট এখনও অভিভাবকহীন, ছুটি শেষে আজ খুললেও ক্লাসে যাচ্ছেন না শিক্ষকরা

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আজ রবিবার থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হচ্ছে। তবে এখনও অভিভাবকহীন রয়েছে এ বিশ্ববিদ্যলয়টি। উপাচার্য (ভিসি) নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ করে ভিসি নিয়োগ হতে আগামী মাসের(জুলাই) মধ্য সময় পর্যন্ত লাগতে পারে। এদিকে, আগে থেকেই …

বিস্তারিত পড়ুন

ঢাবির আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, ক্লাস শুক্র ও শনিবার

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৬তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে (পিএমআইআর) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। প্রোগ্রামের বিবরণ- ১. প্রোগ্রামের মেয়াদ ১৮ মাস, ৩ সেমিস্টার। ২. কোর্সের সংখ্যা ১২টি। ৩. ক্লাস হবে শুক্র ও শনিবার। ৪. আবেদন ফরম: ১৯০০ টাকা। ৫. অনলাইনে আবেদন করার ওয়েবসাইট http://www.duir.ac.bd/pmir ভর্তির যোগ্যতা- ১. যেকোনো বিভাগে …

বিস্তারিত পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঢাকাঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ওই রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন অবৈধ …

বিস্তারিত পড়ুন

গুচ্ছের প্রাথমিক ভর্তি সম্পর্কে যা জানা গেল

ঢাকাঃ গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিভাগ পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টা ৫৯ মিনিটে। এর আগে গত ২৯ মে বিকেল ৫টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা প্রথমে ৫ জুন পর্যন্ত চলার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে এক সপ্তাহ বাড়িয়ে ১২ …

বিস্তারিত পড়ুন

রাবির দেড় শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসেই ঈদ পালন করছেন

রাজশাহীঃ পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটাতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই নিজ বাড়িতে পাড়ি জমিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৮ মে থেকে প্রায় ১৬ দিনের ছুটিতে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে এ বছর ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকলেও আবেদনের প্রেক্ষিতে ক্যাম্পাসেই অবস্থান করছেন প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। পরিবার ছেড়ে …

বিস্তারিত পড়ুন

প্রথমবারের মত বেরোবিতে কোরবানির আয়োজন

রংপুরঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে একটি গরু ও দুইটি ছাগল কেনা হয়েছে বলে শুক্রবার (৬ জুন) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কুরবানি কমিটির সদস্য সচিব ড. মো.ফেরদৌস রহমান। তিনি বলেন, …

বিস্তারিত পড়ুন

ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ পাচ্ছেন কুবির ১৯২ শিক্ষার্থী

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভাইস-চ্যান্সেলর (ভিসি) স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই স্কলারশিপের আওতায় ১৯২ জন শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে। বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের থেকে নিশ্চিত হওয়া যায়। স্কলারশিপ প্রদানের জন্য গত ২৮ …

বিস্তারিত পড়ুন