এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির ফল প্রকাশ আজ, কাল ভর্তি শুরু

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা আজ প্রকাশ করা হবে। বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো …

বিস্তারিত পড়ুন

বেরোবিতে আট হাজার শিক্ষার্থীর সেবায় চিকিৎসক মাত্র ৪ জন, নার্স ১ জন

রংপুরঃ উত্তরের বাতিঘর নামে পরিচিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ২২টি বিভাগে প্রায় আট হাজার শিক্ষার্থীর পড়াশোনা। নারী শিক্ষার্থী রয়েছেন প্রায় চার হাজার। বিপরীতে মেডিকেল সেন্টারে রয়েছেন মাত্র চারজন চিকিৎসক। বিশাল সংখ্যক এই নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেই কোনো গাইনি চিকিৎসক। ফলে বাড়তি খরচ দিয়ে বাইরে থেকে সেবা …

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ ইউনিটে ৫৫০ আসন ফাঁকা

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় ধাপে মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও বর্তমানে ৫৫০টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ২৩ জুন পর্যন্ত বাড়ল

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। পাঁচ হাজার টাকা বিলম্ব ফি ও অন্যান্য ফি প্রদান করে ২৩ জুন পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের …

বিস্তারিত পড়ুন

২২ জুন গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু হবে

ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী রোববার (২২ জুন)। সোমবার (১৬ জুন) গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিধিমালায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার সান্ধ্যকালীন কোর্স, পেশাদার বা এক্সিকিউটিভ মাস্টার্স, ডিপ্লোমা, সার্টিফিকেট ও …

বিস্তারিত পড়ুন

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর থেকে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পিএইচডি প্রোগ্রাম চালু করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যায় জানায়, সন্ধ্যা সোয়া ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনের জন্য দশ সদস্যের নির্বাচন কমিশন গঠন উপাচার্যের

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য দশ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নির্বাচন পরিচালনায় প্রধান …

বিস্তারিত পড়ুন

কারাগারে সাবেক ভিসি আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুদকের মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৬ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, সোমবার এই মামলার ধার্য তারিখে …

বিস্তারিত পড়ুন

কুয়েট বিষয়ে শিক্ষা উপদেষ্টার কাছে যাচ্ছে প্রশাসনিক টিম

খুলনাঃ প্রায় চার মাস হতে চললো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) অচলাবস্থার। সর্বশেষ ঈদ-উল-আযহার ছুটি শেষে গতকাল রবিবার কুয়েট খুললেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা। পক্ষান্তরে কুয়েটের শিক্ষা কার্যক্রমের অচলাবস্থা নিরসনে এবং আর্থিক কার্যক্রম দ্রুত সচল করতে করণীয় নির্ধারণ সম্পর্কে গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় …

বিস্তারিত পড়ুন