সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন ক্যাম্পাস সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। …
বিস্তারিত পড়ুনআন্দোলনে অংশ নেওয়া জাবি ছাত্র ১২ দিন ধরে নি-খোঁ-জ
জাবিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিফাতুল ইসলাম ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সিফাত সদ্য ভর্তি হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গর্জনতলী এলাকার ছদরুল …
বিস্তারিত পড়ুননজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো যেন গ্রাফিতির গ্যালারী
এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ভবনসহ বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করেছেন। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। বাংলাদেশ সবার, এখানে কোনো …
বিস্তারিত পড়ুনউপাচার্য নেই; রাবিতে ক্লাস-পরীক্ষা চালু নিয়ে শঙ্কা!
রাবিঃ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির জেরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো গত ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। তবে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে …
বিস্তারিত পড়ুন২৪ জন ভিসি-প্রোভিসি ও কোষাধক্ষ্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২৪ জন উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ পত্র গ্রহণ করে অব্যাহতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের অব্যাহতি প্রদান করা হয়। এর মধ্যে ১৬ …
বিস্তারিত পড়ুনবেরোবিতে প্রভোস্টসহ ৮ জনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মীর শাহীনুর রহমানসহ আরও সাতজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। পদত্যাগ করা প্রভোস্টের সঙ্গে …
বিস্তারিত পড়ুনসহসাই খুলছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রামঃ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ আগস্ট থেকে দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও সহসাই খুলছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী রবিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। …
বিস্তারিত পড়ুনরাবির ৭ হলের প্রাধ্যক্ষসহ ৩১ আবাসিক শিক্ষকের পদত্যাগ
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত হলের প্রাধ্যক্ষসহ ৩১ আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার বলেন, ব্যক্তিগত কারণেই অধিকাংশ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। জানা গেছে, ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রাণী বসাক, রহমতুন্নেসা হলেন প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা, …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন। ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল …
বিস্তারিত পড়ুনভিসি-ট্রেজারার পদত্যাগ করলেও স্বপদে বহাল জাককানইবির রেজিস্ট্রার
এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মেহেদী উল্লাহ পদত্যাগ করলেও স্বপদে বহাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল