আন্দোলনে অংশ নেওয়া জাবি ছাত্র ১২ দিন ধরে নি-খোঁ-জ

জাবিঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিফাতুল ইসলাম ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সিফাত সদ্য ভর্তি হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গর্জনতলী এলাকার ছদরুল ইসলামের ছেলে।

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়। সিফাত ছাত্র আন্দোলনে অংশগ্রহণ ও আহতের কথা বড় ভাইকে জানান। এছাড়া টাকা পাঠানোর কথা বলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। এতে তার মা-বাবা ও পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তিনি আরো বলেন, তার পিতা (শুক্রবার) ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিফাতের খোঁজ নিতে। সিফাত ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.