নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মীর শাহীনুর রহমানসহ আরও সাতজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
পদত্যাগ করা প্রভোস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই বেরোবিতে পদত্যাগের ঢল নামে। একে একে পদত্যাগ করেন বেরোবির উপাচার্য, প্রক্টর, পরিবহন পরিচালক, গ্রন্থাগার পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্টসহ সহকারী প্রভোস্টরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
