রাবির ৭ হলের প্রাধ্যক্ষসহ ৩১ আবাসিক শিক্ষকের পদত্যাগ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত হলের প্রাধ্যক্ষসহ ৩১ আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, ব্যক্তিগত কারণেই অধিকাংশ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।

জানা গেছে, ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রাণী বসাক, রহমতুন্নেসা হলেন প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জুয়েলী বিশ্বাস, খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা খানম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাউয়ুম কেয়া, মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রাশিদা খাতুন ও শহিদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দীনসহ এসব হলের ৩১ জন আবাসিক শিক্ষকরা পদত্যাগ করেন।

অন্যরা হলেন- রোকেয়া হলের আবাসিক শিক্ষক ড. দুলাল চন্দ্র কবিরাজ, রণীরাণী, সোমা দেব ও ড. মতিকুল ইসলাম; বঙ্গমাতা হলের ড. সুমনা সরকার ও ড. ইশতিয়াক মাহফুজ, রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষক ড. শারমিন আখতার ও কে এম সাব্বির; জিয়া হলের আবাসিক শিক্ষক তপন কুমার বর্মন, হেমন্ত কুমার ভদ্র, আব্দুর রশিদ ও উমর ফারুক; তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষক তামজিদ হোসেন, রাকিকুল ইসলাম, রাদিয়া আউয়াল তৃষা ও উমর ফারুক, খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক শেখ সেমন্তী, আইরিন চৌধুরী ও সঞ্জয় কুমার; মন্নুজান হলের আবাসিক শিক্ষক ড. খাইরুল ইসলাম, ড. মাহমুদা, ড. শামীম হোসেন ও ড. ইসমাইল হোসেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও দুই উপ-উপাচার্যসহ ৪০ জন প্রশাসক, কর্মকর্তা, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক পদত্যাগ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.