জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এ ফল প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৩ লাখ ৩৫ হাজার ৪২১ পরীক্ষার্থী ৩২৪টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd I www.nubd.info থেকেও ফল জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.