মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‍পৃথক তিনটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের যেকোনো স্থানে এসব প্রার্থীরা নিয়োগ পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১। পদের নাম : টেলার/হেড টেলার (ক্যাশ এক্সিকিউটিভ)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন : দৈনিক ব্যাংকের লেনদেনের টাকার ব্যবস্থাপনা নিশ্চিত করা। যাচাই-বাছাইয়ের পর নগদ টাকা গ্রহণ করা। কোনো সন্দেহজনক কার্যকলাপ/লেনদেন দেখা গেলে তার সুপারভাইজারকে রিপোর্ট করা।

চাকরির ধরন : পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস।

নিয়োগের স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়।

যোগ্যতা ও অভিজ্ঞতা : ব্যাংকে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা। নতুন প্রার্থীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

২। পদের নাম : জোনাল অফিসার (এজেন্ট ব্যাংকিং)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন : ব্যাংকের মানদণ্ডের ভিত্তিতে নতুন এজেন্টদের অধিগ্রহণ করা। এজেন্টদের মাধ্যমে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করা। এজেন্ট, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক তৈরি করা।

চাকরির ধরন : পূর্ণকালীন।

কর্মক্ষেত্র : অফিস।

নিয়োগের স্থান : সিলেট।

৩। পদের নাম : ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং সেলস গভর্নেন্স)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন : বিক্রয়ের মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা। কাজে উত্তম ফল পেতে সংশ্লিষ্ট দলকে গাইড করা এবং তদারকি করা। নিয়মিত বিক্রয় দলের কর্মক্ষমতা মূল্যায়ন ও বিশ্লেষণ করা।

চাকরির ধরন : পূর্ণকালীন।

কর্মক্ষেত্র : অফিস।

নিয়োগের স্থান : ঢাকা।

বেতন : আলোচনা সাপেক্ষ।

আবেদন পদ্ধতি : ১ নম্বর পদের জন্য এখানে২ নম্বর পদের জন্য এখানে ও ৩ নম্বর পদের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ : ১ নম্বর পদের আবেদন শেষ হবে ১৪ সেপ্টেম্বর। আর ২ নম্বর ও ৩ নম্বর পদের আবেদন শেষ হবে ১৩ সেপ্টেম্বর, ২০২৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.