এইমাত্র পাওয়া

২৭৯টি পদে জনবল নিয়োগ দিচ্ছে সিভিল সার্জন কার্যালয়

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি বড় ধরনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে। প্রতিষ্ঠানটিতে ১০টি পদে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট থেকে আবেদন শুরু করতে পারবেন। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত

প্রতিষ্ঠান: সিভিল সার্জনের কার্যালয়, সুনামগঞ্জ।

১. পদ: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)।
পদ সংখ্যা: ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিতে (ল্যাব) ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০ টাকা)

২. পদ: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)।
পদ সংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০ টাকা)

৩. পদ: ফার্মাসিস্ট।
পদ সংখ্যা: ২২টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত।

বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০ টাকা)

৪. পদ: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতিমিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ। সাঁটলিপি সর্বনিম্ন বাংলা প্রতিমিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ।

বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা)

৫. পদ: পরিসংখ্যানবিদ।
পদ সংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন:গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা)

৬. পদ: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান।
পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০ টাকা)

৭. পদ: স্টোরকিপার।
পদ সংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শর্ত: স্টোরকিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

৮. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ১৬টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্টি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

৯. পদ: স্বাস্থ্য সহকারী।
পদ সংখ্যা: ১৯৩টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

১০. পদ: ড্রাইভার।
পদ সংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অতিরিক্ত যোগ্যতা: হালকা গাড়ী চালনার হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র/কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সরকারি ওয়েবসাইট http://dcsunamganj.teletalk.com.bd/ মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১১-১২ গ্রেডের পদগুলোর জন্য ৩৪৪ টাকা, ১৩-১৬ গ্রেডের পদগুলোর জন্য (ড্রাইভার ব্যতিত) ২৩৩ টাকা, ড্রাইভার পদের আবেদন ফি ২২৩ টাকা।

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর, ২০২৩। বিকাল ৫টা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.