নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১৩২ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।
গতকাল রবিবার (২০ আগস্ট) এসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করে আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন)।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৬৫ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ৫৯ জন ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।

জানা গেছে, ২০২০ সালে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাস থেকে এসব শিক্ষক-কর্মচারীর এমপিও কার্যকর হবে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
