এইমাত্র পাওয়া

দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ট্রাস্টের আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এ সহায়তার জন্য আবেদন করা যাবে।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য অনলাইন আবেদনের সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তিতে সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া বা অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে ভর্তিতে সহায়তা দেওয়া হয়। এ সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত অনলাইনে অবেদন করতে হবে। ভর্তিতে সহায়তা ব্যবহারের নির্দেশিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.