অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ভিন্ন ভাষার প্রভাবে নানা ভাষার শব্দ ঢুকে ভাষা তার মৌলিকত্ব হারায়। তাই প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি। এটির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য বলেন, ‘ভিনদেশি ভাষা ও সংস্কৃতি-আমাদের সেটিরও প্রয়োজন আছে। কেননা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাংলাভাষী মানুষের জন্য শহীদ দিবস নয়; এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় একটি বিশেষ মূল্যবোধ। সেটি হলো বিলুপ্তপ্রায় ভাষা, সংস্কৃতি ও সভ্যতাকে সংরক্ষণ করা; ক্ষুদ্র জাতিসত্তার ভাষা-সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগী হওয়া এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা। মানবিক মূল্যবোধ আমাদের মহান একুশ শিক্ষা দেয়।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
