এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষ ছেড়ে দেওয়ার দাবি

নিউজ ডেস্ক।।

বরিশাল নগরীর আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসীম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করা ওই শিক্ষকের কাছ থেকে শ্রেণিকক্ষ দখলমুক্ত করার দাবি জানান। বরিশাল প্রেস ক্লাবে শনিবার সকালে বিদ্যালয়ের ১৮ শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরীন পারভীন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. জিয়াউল হক ফারুক, কাঞ্চন আলী, রতন কুমার মজুমদার, ইসরাত জাহান শিলভী, আচমা আক্তার ও মো. মামুন হাওলাদ।

তবে শিক্ষকদের করা অভিযোগ অস্বীকার করেছেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক এইচএম জসীম উদ্দিন। তার দাবি সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটিরই প্রমাণ নেই। শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন তিনি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরীন পারভীন বলেন, এইচএম জসীম উদ্দিন শিক্ষকদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। শিক্ষকদের চরিত্র হরণের নাটক সাজাচ্ছেন। তিনি বলেন, সাবেক ম্যানেজিং কমিটির স্বাক্ষর জালিয়াতি, বিধি বহির্ভূতভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন, দুই মাসের ভাড়া মওকুফ দেখিয়ে এক মাসের ভাড়া আত্মসাৎ, ভাড়া মওকুফের প্রত্যয়নপত্র প্রদান, ২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চে নবম শ্রেণির অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ম শ্রেণিতে উত্তীর্ণের জন্য জামানত বাবদ ৭২ হাজার ৫০০ টাকা আদায় করে আত্মসাৎ, স্টলের নাম পরিবর্তনের জন্য এক লাখ টাকা বিদ্যালয়ে প্রদানের নিয়ম থাকলেও তিনি ৩ নম্বর স্টলের নাম পরিবর্তন করে টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া ২০২০ সালের পহেলা জুলাই থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিধি বহির্ভূতভাবে ভাউচার প্রদান করে অর্থ আত্মসাৎ করেন। কমিটির অনুমোদন ছাড়া করোনাকালীন প্রণোদনা ভাতা চারজন কর্মচারীকে এক লাখ ২ হাজার ৯০০ টাকা দেন। বাকিটা নিজে আত্মসাৎ করেন। ঈদগা মাঠের ভাড়া বাবদ আদায় ৪৮ হাজার টাকা অবৈধভাবে আত্মসাৎ করেন। খেলার টুর্নামেন্ট দেখিয়ে ৩৩ হাজার টাকা ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.