এইমাত্র পাওয়া

চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার

নিউজ ডেস্ক।।

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৬ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।ভোটগ্রহণ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠে নামানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণও।

চতুর্থ ধাপের নির্বাচনে ৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইতোমধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬টি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এতে নির্বাচনী সহিংসতায় ৫০ জনের মতো নিহত হয়েছেন। আহত হয়েছেন  তিন শতাধিক ব্যক্তি। মাঠ প্রশাসন থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর হওয়ার জন্য ইসিতে সুপারিশ করেছে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যার ধারাবাহিকতায় ২০ উপজেলায় নিয়োজিত রয়েছেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত তিন ধাপের ভোটের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়- ভোটের দু’দিন আগে থেকে দু’দিন পর পর্যন্ত সহিংস ঘটনাগুলো ঘটে থাকে। তাই ইসিও ভোটের দু’দিন পর পর্যন্ত বিভিন্ন বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের নিয়োজিত রাখছে ভোটের মাঠে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.