নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ও ১৫টি উপজেলায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ দিনব্যাপী এ কার্যক্রমে নগরের ৫ লাখ ৩২ হাজার ও উপজেলার ৭ লাখ ৯৫ হাজার ৭২ শিশু পাবে এ ক্যাপসুল। ভরা পেটে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা। মাইকিং ও ধর্মীয় উপসনালয়সহ বিভিন্ন মাধ্যমে নগরবাসীকে জানানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কে। আজ থেকে শুরু হবে এ কার্যক্রম।
ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, শনিবার (১১ ডিসেম্বর) থেকে চসিকের স্থায়ী ও অস্থায়ী ৩৫০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫২ হাজার শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চসিক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। এছাড়া ৬ মাস বয়সী শিশুদের মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করেন। পাশাপাশি বাদ পড়া শিশুদের চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্যকেন্দ্র, সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও মাতৃসদন হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন।’
এর আগে গত ৫ থেকে ১৯ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাসের ৮৩ হাজার ৪৪৩ জন ও ১২ থেকে ৫৯ মাসের ৪ লাখ ৫৯ হাজার ৮১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় নগরে। একই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাসের ৮৮ হাজার ৯৬০ জন ও ১২ থেকে ৫৯ মাসের ৬ লাখ ৯৮ হাজার ৮২৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় উপজেলা পর্যায়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
