অনলাইন ডেস্ক।।
মস্তিষ্কের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হচ্ছে— টিউমার। মস্তিষ্কে অস্বাভাবিকভাবে কোষের ভর বা বৃদ্ধি বেড়ে গেলে তা টিউমারে পরিণত হতে পারে।
মস্তিষ্কের টিউমারের লক্ষণ ও উপসর্গগুলো ব্যাপকভাবে পরিবর্তিত হয়। আর এসব পরিবর্তন মস্তিষ্কের টিউমারের আকার, অবস্থান এবং বৃদ্ধির হারের ওপর নির্ভর করে। জানুন মস্তিষ্কে টিউমার হলে তা বোঝার সাধারণ কিছু লক্ষণঃ
২. কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব বা বমি হতে পারে।
৪. কোনো একটি পায়ে বা বাহুতে সংবেদন বা নড়াচড়া করার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে।
৬. খুব বেশি ক্লান্ত ভাব দেখা দিতে পারে।
৮. মস্তিষ্কে টিউমারের কারণে ব্যক্তিত্ব বা আচরণেও পরিবর্তন হতে পারে।
৯. অনেকের ক্ষেত্রে মস্তিষ্কে টিউমারের ফলে খিঁচুনি হতে পারে। তবে এমন ঘটনার ইতিহাস অনেকটাই বিরল।
১০. ব্রেন টিউমারের কারণে শ্রবণ সমস্যাও দেখা দেয়।
এ ধরনের সমস্যাগুলো আপনার দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর এ বিষয়টি নিয়ে মোটেই অবহেলা করা ঠিক হবে না। কারণ এটির কারণে ক্যান্সার ও মৃত্যু পর্যন্ত হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
