দেশের সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক মো. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। ডব্লিউএইচও ইতোমধ্যে ওমিক্রন ধরনটিকে উদ্বেগজনক বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.