‘করোনায় ঝরেপড়া শিক্ষার্থীদের হার এখনো নির্ণয় হয়নি’

নিউজ ডেস্ক।।

করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নির্ণয় করা যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলানায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.