এইমাত্র পাওয়া

দেড় বছরে সর্বনিম্ন শনাক্ত

নিউজ ডেস্ক।।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দিন দিন কমছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ১৬৬ জনের। যা গত দেড় বছরে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ১২ এপ্রিল ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। একসময় দৈনিক শনাক্তের সংখ্যা হাজার ছাড়ায়। চলতি বছর ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়। সবশেষ শনিবার (৩০ অক্টোবর) শনাক্তের সংখ্যা নেমে হয় ১৬৬ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.