এইমাত্র পাওয়া

যেকারণে অধ্যক্ষকে শাস্তি

নিউজ ডেস্ক।।

অধঃস্তন কর্মচারীদেরকে জুতাপেটাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণের পর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে শাস্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

গত ১৭ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কর্মচারীদের জুতাপেটা ও তদন্ত কমিটির কাছে তথ্য গোপন করার অভিযোগ প্রমাণের পর মোস্তাফিজুর রহমান খানকে শাস্তি দেয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ তদন্ত ও সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ও যুক্তিযুক্তভাবে প্রমাণিত হওয়ায় মোস্তাফিজুর রহমান খানকে একই বিধিমালার বিধি ৪ -এর উপবিধি ২ (খ) অনুযায়ী লঘুদণ্ডের আওতায় তার অনুকূলে পরবর্তী দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও জানানো হয়, মো. মোস্তাফিজুর রহমান ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষর দায়িত্বে ছিলেন। ওই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অধস্তন কর্মচারীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফোন করে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন অধ্যক্ষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.