নিউজ ডেস্ক।।
দেশব্যাপী বিশেষ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ সময় দেশের সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলিত হয়। সরকারি উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।
বেসরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মাজার ও দরবার শরীফগুলোতে আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মুসলমানরা উৎসাহ উদ্দীপনার সাথে মাহফিল ও জুলুসসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বিশেষ করে ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বেশ কিছু কর্মসূচি পালিত হয়। যেমন- বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল, প্রিয় নবীজির জীবনী নিয়ে রচিত বই প্রদর্শনী, সুন্নতি দ্রব্যের প্রদর্শনী, শতাধিক সু-সজ্জিত গাড়িতে রাজধানীর রাস্তায় বিশেষ শোভাযাত্রা, দেশ-বিদেশে একযোগে মিলাদ শরীফ মাহফিল, জনগণের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফে ১২ই রবিউল আউয়াল বা সাইয়্যিদুল আইয়াদ শরীফ উপলক্ষে ৬৩ দিনব্যাপী মাহফিল চলমান আছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
