নিউজ ডেস্ক।।
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী। এরমধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন প্রার্থী রয়েছেন।
রোববার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ জানায়, ২০১৯ সালের ১৫ ও ১৬ নভেম্বরের ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল-২ পর্যায়ের ১ হাজার ৮০ জন, স্কুল পর্যায়ের ১৫ হাজার ২৪০ জন এবং কলেজ পর্যায়ের ৩ হাজার ৮১১ জনসহ মোট ২০ হাজার ১৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে (http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) জানতে পারবেন প্রার্থীরা। এছাড়াও কৃতকার্য প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে টেলিটক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
