নিউজ ডেস্ক।।
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বুধবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
গত ২৩ আগস্ট সাইফ মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের তিন নেতাকে তুলে নিয়ে যায় পুলিশ। অপর দুই নেতা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমী।
পরে সিরাজুল ইসলাম সিরাজ ও মোস্তাফিজুর রহমান রুমী মুক্তি পান। আজ জামিনে মুক্তি পেলেন জুয়েল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
