এইমাত্র পাওয়া

স্কুলের বেতন নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সাথে স্কুলের বেতনের কোন সম্পর্কে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিন বলেন, স্কুল বন্ধ থাকার কারণে দীর্ঘদিন বিদ্যালয়ের ফি (বেতন) পরিশোধ করেনি অনেক শিক্ষার্থী। যা এখন অনেকের জন্য বেশি হয়ে গেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বকেয়া ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। সেই ফি’র সাথে অ্যাসাইনমেন্টের কোন সম্পর্ক নেই এবং অ্যাসাইনমেন্টের সাথে মিলানো ঠিক হবে না।

যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করে দেওয়া উচিত বলেও উল্লেখ করেন দীপু মনি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.