নিউজ ডেস্ক।।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে অষ্টম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
