শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে মাউশির নির্দেশনা

নিউজ ডেস্ক।।

দীর্ঘ দিন পর খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে করোনাভাইরাস সংক্রান্ত কোনো সমস্যা হলে জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছেন মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। ৫৪৪ দিন পর স্কুল ও কলেজগুলো আজ (১২ সেপ্টেম্বর) খুলেছে। করোনা সংক্রমণ এড়াতে ১৯টি নির্দেশনা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালাতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.