প্রথম দিন ক্লাসে হাজির ৮০ শতাংশ শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

মহামারি করোনা পরিস্থিতির মধ্যে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সারাদেশে স্কুল-কলেজ খুলেছে। শুরু হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম। স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দীর্ঘ ১৭ মাস পর স্কুল-কলেজ খুললেও প্রথম দিন ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা থেকে এমন তথ্যই জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.