হিমন এডওয়ার্ড গমেজ. সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
১. সামন্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব কোন প্রকারের?
উত্তর:সামন্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব সমান।
২. সামন্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?
উত্তর:সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
৩. সামন্তরিকের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর:সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান।
৪. সামন্তরিকের দুইটি কর্ণ পরস্পরকে ছেদ করল, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত?
উত্তর:কর্ণের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কর্ণটির অর্ধেক।
৫. রম্বস কোন ধরনের চতুর্ভুজ?
উত্তর: রম্বস এক প্রকার সামন্তরিক।
৬. রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে কীরূপে ছেদ করে?
উত্তর:রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
৭. রম্বসের বৈশিষ্ট্য লেখ।
উত্তর:রম্বসের প্রত্যেকটি বাহু সমান, কোনো কোণই এক সমকোণ নয় এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।
৮. আয়ত কোন প্রকার চতুর্ভুজ?
উত্তর : আয়ত এক প্রকার সামান্তরিক।
৯.আয়তের বৈশিষ্ট্য লেখ।
উত্তর:আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
১০. বর্গের বৈশিষ্ট্য লেখ।
উত্তর:বর্গের বাহুগুলো সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
১১. বৃত্ত কাকে বলে?
উত্তর:বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রত্যেক বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে।
১২. বৃত্তের কেন্দ্র কাকে বলে?
উত্তর:কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু, যা থেকে বৃত্তের পরিধির প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান।
১৩. বৃত্তের জ্যা কী?
উত্তর:বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজন রেখাংশ হলো বৃত্তের একটি জ্যা।
১৪. বৃত্তচাপ কাকে বলে?
উত্তর:জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে চাপ বলে।
১৫. ব্যাস কাকে বলে?
উত্তর:ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যা। বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
