নিউজ ডেস্ক।।
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ফলে এ দিন ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন হবে না। এছাড়াও সরকারি ছুটির কারণে সরকারি অফিস-আদালতও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সরকারি ছুটির কারণে তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও বন্ধ থাকবে।
আগামীকাল মঙ্গলবার থেকে আগের মতই স্বাভাবিকভাবে লেনদেন চলবে ব্যাংক, প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
