নিজস্ব প্রতিবেদক।।
৩৮তম বিসিএস থেকে প্রাপ্ত ২য় শ্রেণির নন-ক্যাডার পদে ১২৮ জনের সুপারিশ বাতিল করা হয়েছে।
কর্ম কমিশনের নিয়োগ বিধির শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেওয়ায় তাদের সুপারিশ বাতিল করা হয়।
বুধবার (২৫ আগস্ট) সরকারি কর্মকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার ১ম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) ৪৩ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের জন্য ১ হাজার ১৩৯ জন প্রার্থীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত ৩০ জুন সুপারিশ করে।
সুপারিশ করা ১ হাজার ১৩৯ জন প্রার্থীর মধ্যে শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেওয়ায় সুপারিশসহ তাদের প্রার্থিতা বাতিল করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
