এইমাত্র পাওয়া

আশুরার ছুটি পুনর্নির্ধারণ

নিউজ ডেস্ক।।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আশুরা উপলক্ষে ১৯ আগস্টের নির্ধারিত ছুটি পিছিয়ে ২০ আগস্ট নির্ধারণ করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের সরকারি চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সেসব অফিস বা প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বাস্থ্য বিবেচনা করে এই ছুটি পুনর্নির্ধারণ করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.