এইমাত্র পাওয়া

টিকা দেওয়ার সময় হাতেনাতে ধরা

নিউজ ডেস্ক।।

রাজধানীর দক্ষিণখানে ফার্মেসিতে করোনাভাইরাসের টিকা দেওয়ার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম বিজয় কৃষ্ণ তালুকদার। তিনি ওই ফার্মেসির মালিক।

বুধবার রাত ১২টার দিকে চালাবন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ফার্মেসি থেকে মডার্না টিকার দুটি অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া ফার্মেসিটি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

ফার্মেসি মালিক বিজয় ৫০০ টাকার বিনিময়ে এক ডোজ টিকা দিচ্ছিলেন বলেও জানা গেছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ফার্মেসি মালিক কীভাবে মডার্নার এসব টিকা পেলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.