নিউজ ডেস্ক।।
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, বুদ্ধির দেবতা বুধ ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ প্রাপ্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষীর কৃপায় সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্নপূরণ হবে। হারানো বুকের ধন বুকে ফেরায় দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়তে পারে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকুন। প্রেমিকযুগলের প্রেম ভেঙে যেতে পারে। মন সুর, সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
জীবনসাথীর পক্ষ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমগমে মুখর হয়ে থাকবে। প্রেম, রোমান্স, বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ। বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। দ্রুতগতির বাহন বর্জন করা সমীচীন হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। রাগ জেদ হটঠারী সিদ্ধান্ত ঘাতক প্রমাণিত হবে। এতদসত্ত্বেও সহযোগিতাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। মন সুর ও সংগীতের প্রতি ঝুঁকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। অংশীদারদের সহযোগিতায় ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
কর্মের সুনাম যশ পদোন্নতির অর্থ সুগম করবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্বপ্রস্তুতি নিন। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। নচেৎ পারিবারিকভাবে পৃথক হতে হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
মনোবল জনবল অর্থ বলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। দূর থেকে আসা ডাক বেকারদের মুখে হাসি ফোটাবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দ্রুতগতির বাহন বর্জনীয়।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। অবশ্য সংকটকালে বন্ধু-বান্ধবরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। মন সুর সংগীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শত্রুরা পরাস্ত হয়ে পড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হতে বাধ্য হবে। দ্বিচক্রযান বর্জন করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
