এইমাত্র পাওয়া

নলছিটিতে শোকদিবসের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা ও শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে ঝালকাঠির নলছিটিতে। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে আজ ১৫ আগষ্ট (রবিবার)  সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোকদিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় শোক দিবসের অনুষ্ঠান শেষে ১৪ আগষ্ট অনুষ্ঠিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান (আবৃত্তি, সঙ্গীত ও ৭ মার্চের ভাষণ) এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,নলছিটি থানার ওসি আতাউর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম,উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান, যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার।
অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন রুপাতলী জাগুয়া কলেজের শিক্ষক ও সাংবাদিক মেসবাহ উদ্দিন খান রতন,নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষা বার্তা ডটকম পত্রিকার বার্তাকক্ষ সম্পাদক বিন-ই-আমিন ও সাংবাদিক আমির হোসেন। সমস্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম।
“ক” বিভাগ রচনা প্রতিযোতায় ১ম স্থান অধিকার করেন সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির খন্দকার মুনজেরিনা জেবিন,২য় স্থান নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়  ও কলেজের সপ্তম শ্রেণীর ফাইজা তাবাসসুম স্বপ্নিল, ৩য় স্থান অধিকার করেন সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ইফতেখার আমিন আকিব। “খ” বিভাগে ১ম,২য়,৩য় পুরস্কার অর্জণ করেন নলছিটি বালিকা মাঃ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণির সানজানা,আসমা আক্তার ও মাইশা মোস্তফা জাইমা। “গ” বিভাগে সরকারি নলছিটি ডিগ্রি কলেজের আলভী আল যায়েদ,লাবনী আক্তার স্বর্ণা,মুশতারি রহমান।
অনলাইনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নলছিটি পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিরা পুরস্কার গ্রহণ করেন।
ক বিভাগ সংগীতে সার্থক দাস,হৃদ দাস ও মুবাসসিরা বিনতে মাহমুদ ১ম,২য় ও ৩য় হন। আবৃত্তিতে সার্থক দাস,জারিন ইসলাম জিম ও রাইশা ইসলাম জিতু।
ভাষণে রাইশা ইসলাম জিতু, নাহিদুল ইসলাম ও সানজিদা ইসলাম ঐশি ১ম,২য়,৩য় হন।
খ বিভাগে সংগীতে দীপা মালাকার, সিনথিয়া আক্তার ও লামিয়া তাবাসসুম মৌরী। আবৃত্তিতে মাইশা মোস্তফা জাইমা, রাইয়ান অর্থি ও উম্মে রুবাইয়াত জিনান এবং ৭ মার্চের ভাষনে রাকিবুল ইসলাম, আকবর হোসেন রাফি ও আল মাহমুদ শাওণ ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.