নিউজ ডেস্ক।।
বালকের বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই জ্যোতির্বিজ্ঞানের মতো জটিল বিষয়ে একটি বই লিখে হৈচৈ ফেলে দিয়েছে ভারতের কলকাতার বাসিন্দা রিয়াংশ দাস। ‘দ্য ইউনিভার্স পাস্ট প্রেজেন্ট, দ্য ফিউচার’ নামে বইটির জ্যোতির্বিজ্ঞান নিয়ে রীতিমতো গবেষণা করে লিখেছে সে। বইটির প্রতিটি পাতায় একদম প্রাপ্তবয়স্কদের মতো আলোচনা করেছে ছেলেটি। তার এই বই পেশাদার জ্যোতির্বিজ্ঞানীদেরও প্রশংসা কুড়িয়েছে।
রিয়াংশর লেখা বইতে নক্ষত্রের জীবনচক্র, সৌরজগৎ, ডার্ক এনার্জি থেকে শুরু করে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও নিউটনের চিন্তাধারার পার্থক্যসহ জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মাত্র পাঁচ বছর বয়স থেকেই জ্যোতির্বিজ্ঞান নিয়ে রিয়াংশর আগ্রহ তৈরি হয় বলে তার মা গণমাধ্যমকে জানিয়েছেন।
রিয়াংশর বই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামজনে আসতেই পাঠকদের মধ্যে সাড়া পড়ে যায়। এই বয়সেই এ রকম একটি বিষয় নিয়ে বই লেখায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সে। বর্তমানে দ্বিতীয় বই লেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে এই বিস্ময় বালকের। তার দ্বিতীয় বইটি গণিত নিয়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
