এইমাত্র পাওয়া

সিনোফার্মের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক।।

চীনের সিনোফার্মের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে বাংলাদেশ চুক্তি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, বাণিজ্যিক চুক্তির পাশাপাশি যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎ শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.