এইমাত্র পাওয়া

আরও ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ শিগগিরই

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় দেশে আরও চার হাজার চিকিৎসক ও সমান সংখ্যক নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত দেড় বছর ধরে চিকিৎসক ও নার্সরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এজন্য নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক ও নার্স নিয়োগের এই প্রক্রিয়া খুব দ্রুত শেষ করা হবে।’

এই নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার জন্য বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনুরোধ করেছি ইন্টারভিউয়ের দরকার নাই, পুলিশ ভ্যারিফিকেশনের দরকার নাই। তাড়াতাড়ি তাদের কাজে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হোক।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.