নিউজ ডেস্ক।।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে ২৩ রানের জয় নিয়ে সিরিজ সমতায় ফিরলো জিম্বাবুয়ে। এবারের জিম্বাবুয়ে সফরে এটাই টাইগারদের প্রথম পরাজয়।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শুক্রবার আগে ব্যাট করে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে টাইগারদের ইনিংস থামে ১৪৩ রানে। এতে ২৩ রানের জয় পায় স্বাগতিকরা। এতে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা সিরিজ বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
