এইমাত্র পাওয়া

জাককানইবি এর শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সকল পরীক্ষা লকডাউনের কারণে স্থগিত হয়ে গেছে। তাই বাড়ির পথ ধরতে হয়েছে শিক্ষার্থীদের। তবে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। আটকে পড়া এসব শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল ১৩ জুন।

হল বন্ধ থাকলেও ময়মনসিংহ শহর ও ত্রিশালের বিভিন্ন মেস ও বাসাবাড়িতে থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্র-ছাত্রীরা।
কিন্তু করোনার ঊর্ধ্বগতি সংক্রমণে ময়মনসিংহ শহরের ১১টি এলাকায় জেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ আরোপের পর স্থগিত করা হয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা।

এরপর ঘোষণা আসে সারাদেশে সর্বাত্মক লকডাউনের। এমন পরিস্থিতিতে আটকে পড়া শিক্ষার্থীদের প্রত্যেক বিভাগীয় শহরে পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.