অনলাইন ডেস্ক :
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এবার শিক্ষা কার্যক্রমের নতুন সময়সূচী নির্ধারণ করেছে সরকার।
সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত । নতুন এই নির্দেশনায় সকাল ১০টা থেকে বিকাল পৌনে ৪টা করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী আপাতত দেশের ৪টি স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে বিকাল ৩.৪৫মিনিট পর্যন্ত। প্রতিটি ক্লাস ৪৫ মিনিট শেষে ১৫ মিনিটের বিরতি থাকবে।
স্কুল গুলো হচ্ছে মাগুরা সদরের হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুড়িগ্রাম সদরের ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুড়িগ্রামের রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নেত্রকোণা সদরের ৩৬নং বালী সরকারী প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে ২০২০ সালে সারা বাংলাদেশের প্রতিটি স্কুলেই এই সময়সূচী নির্ধারিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হাসান জানান, ১০টা থেকে শুরু হওয়া ৪৫মিনিট ক্লাস শেষে ১৫মিনিটের বিরতি থাকবে যাতে করে শিক্ষকরা তাদের পাঠদান পদ্ধতি সুচারু রুপে সম্পন্ন করবে ও শিক্ষার্থীরাও পরবর্তী ক্লাসের পস্তুতি নিতে পারবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
