অনলাইন ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। ভূগোল ও পরিবেশ বিভাগের এই অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেয়া হয়েছে। কোষাধ্যক্ষ পদের মেয়াদ শেষ হওয়ার পর উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
২০১৭ সালের ৯ জুলাই বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আমির ও অধ্যাপক মনজুরুল হক একই প্রজ্ঞাপনে নিয়োগ পান। চার বছর মেয়াদ শেষে ‘উপাচার্যপন্থী’ হিসেবে পরিচিত অধ্যাপক মনজুরুল হক এবার পদোন্নতি পেলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
