ইবি প্রতিনিধি।।
ড. রাশিদ আসকারী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য।
তিনি ১২তম উপাচার্য হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম মেয়াদ পূরণ করেন।
ইবির বর্তমান ১৮ হাজার শিক্ষার্থীর কাছে ড. রাশিদ আসকারী এক ভালোবাসা ও সম্মানের নাম । একইসাথে সহকর্মীদেরও।
ইসলামী বিশ্ববিদ্যালয় যখন নানান সমস্যায় জর্জরিত ছিল ঠিক তখনই তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়ে সকল সমস্যা দূরীকরণসহ বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন ও সেশনজটমুক্ত করার প্রতিশ্রুতি দেন। যা তিনি তাঁর চার বছর মেয়াদে পূূরণ করেছেন।
এছাড়া ক্যাম্পাসকে সাজিয়েছিলেন নতুনরূপে।
শিক্ষার্থীদের প্রত্যাশামতো প্রতিবছর করেছেন বৈশাখী মেলা, বই মেলা, বিজ্ঞানমেলা সহ আন্তঃবিভাগ খেলা কিংবা বিতর্ক। শিক্ষার্থীদের গুনগত শিক্ষাগ্রহণে অডিটোরিয়ামে করেছেন সভা- সেমিনার।
সকল বিষয়ে তিনি শিক্ষার্থীদের প্রাধান্য দিয়েছেন সর্বাগ্রে। একজন উপাচার্য হয়েও নিয়মিত ক্লাস নেওয়াসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায় তিনিই তাঁর উদাহরণ।
চার বছরের ব্যবধানে হাজারো শিক্ষার্থীর মণিকোঠায় স্থান করে নিয়েছেন ড. রাশিদ আসকারী।
তাঁর জন্মদিনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ভার্চুয়াল ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানতে চাইলে তিনি বলেন, আমার নিরন্তর প্রেরণার উৎস ছাত্র-ছাত্রীরা। চারিদিকে নানান অবক্ষয়ের মাঝেও তারুণ্যের উচ্ছ্বাস এবং শ্রেয়োবোধ আমাকে উজ্জীবিত করে। আমি সবসময় প্রগতিশীল তারুণ্যের উপর আস্থাবান। একজন শিক্ষক এবং লেখক হিসেবে সারাজীবন তারুণ্যের মাঝে থাকতে চাই। জীবনের শেষদিন পর্যন্ত পড়াতে-লিখতে চাই।
রাশিদ আসকারী একাধারে লেখক, কলামিস্ট, কথাসাহিত্যিক, সমালোচক, রাজনীতি বিশ্লেষক, বঙ্গবন্ধু গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।
তিনি ১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানার আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আব্দুল মান্নান ও মাতার নাম সেতারা বেগম। স্ত্রীর নাম মাসুমা ফেরদৌস এবং দুই সন্তান হুমায়ুন রাশিদ আসকারী ও রোজা আসকারী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
