এইমাত্র পাওয়া

ঢাবি’র পরীক্ষা সশরীরে নিতে সুপারিশ

নিউজ ডেস্ক।।

আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা সশরীরে নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিন। এজন্য অনলাইনেই ভর্তি ও ফরম পূরণ করবে শিক্ষার্থীরা।

সোমবার ডিন কমিটির এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব চূড়ান্ত হবে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.